, Follow BANGLA HACKS on Twitter

Technology in modern life-3

সুপ্রিয় পাঠক বৃন্দ, আজকের দিনের যে কম্পিউটার আমরা ব্যবহার করছি তা যদি বিছানায় শুয়ে শুয়ে নিয়ন্ত্রন করতে পারি তাহলে নিশ্চয়ই তা বেশ সুখের হবে বলে আমার মনে হয়, যেমন করছি বাসার টিভি, মিউজিক সিস্টেম বা এরকম অনেক কিছুই। যারা ল্যাপটপ ব্যবহার করে তারা অবশ্য এমনটা অনেক আগে থেকেই করছে। এমনকি ব্যাগে ভরে কাধে ঝুলিয়ে কলেজ থেকে অফিস বা গ্রামের বাড়ি যাবার সময়ও সাথে নিয়ে যাচ্ছে।

কিন্তু আজ এমন একটা কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যা আপনার ঘরেই থাকবে এবং বিছানায় শুয়ে বা সোফায় বসে অপারেট করতে পারবেন এমনকি মন চাইলে এটা দিয়েই HD টীভিও দেখতে পারবেন। IPS না কি যেন বলে ওই যা দিয়ে বিজলী না থাকলেও বৈদ্যুতিক সরঞ্জাম চালানো যায় সেটা যাদের নেই তাদের যে কি সমস্যা তা আর নতুন করে বলার অপেক্ষা থাকে না। যদিও আমি যে দেশে থাকি এখানে এই এত বছরের মধ্যে কোন দিন দেখিনি যে এক সেকেন্ডের জন্যেও বিজলী বন্ধ হয়েছে। কিন্তু এটাতে সে বালাই নেই, বিজলী নেই তো কি হয়েছে আমার ব্যাটারি আছে না?আরো আছে ওয়ারলেস কী বোর্ড/মাউজ, রিমোট কন্ট্রোল। বিছানায় লেপের নিচে শুয়ে শুয়েই মেইল দেখে নেয়া থেকে যাবতিয় সব কাজই করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে CPU এবং মনিটর আলাদা নয় এর জন্য ঘরের বারতি জায়গার কোন প্রয়োজন নেই, অহেতুক তারের জড়া জড়ি করা ঘরের মধ্যে জঙ্গলের বাসা নেই।

এর যাবতিয় ফিচার বাংলায় লেখা আমার পক্ষে সম্ভব নয় বলে আমি সরাসরি যে ভাবে ইংরেজিতে পেয়েছি তাই দিয়ে দিলাম। আপনারা নিজে দেখে নিন, এর স্বভাব, চরিত্র, গুন, বৈশিস্ট কি এবং কেমন।

অনেকেই এই জিনিস তৈরী করছে, যেমনঃ সনি, হিউলেট প্যাকার্স, ডেল অনেকেই। বিলাতের বাজারে বেশ কিছু দিন আগেই এসেছে কিন্তু সময়ের অভাবে আমি আপনাদের জানাতে পারিনি। আর দাম?খুব বেশি নয়, গুনগত মান বুঝে ৪০০-৭০০ পাউন্ড স্টার্লিঙ্গের মধ্যেই। কিছু দিনের মধ্যেই কমে যাবে। হয়তো তখন আটলান্টিক আর ভারত মহা সাগর পাড়ি দিয়ে আমাদের দেশেও পৌছে যাবে, এর মধ্যে গেছে কিনা আমার জানা নেই।
বিঃদ্রঃ এখানে যে ছবি দিয়েছি এটা নিচে দেয়া মডেলের নয়। ছবিতে যেটা দেখছেন সেটার স্ক্রীন ২২ ইঞ্চি এবং এটার স্ক্রীন ভাগ করে ঘরের এক দল টিভি দেখতে পারবে আবার একই সাথে অন্য জন কম্পিউটার চালাতে পারবে এটা টাচ স্ক্রীনেও কাজ করে, র‌্যাম 4 Gb, হার্ড ডিস্ক 1 Tb এবং এটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭

Model: Sony vaio PCV-V1
Mainboard
Chipset Type SiS651
Data Bus Speed 533 MHz
Monitor
Monitor Type LCD display: TFT active matrix
Diagonal Size: 15"
Max Resolution: 1280 x 768
Widescreen Display: Yes

Graphics controller
Type Integrated
Graphics Processor / Vendor SiS Real256 Shared Video Memory (UMA)
Multimedia functionality
TV Tuner Type: Analogue TV
Audio output
Type Sound card: integrated
Sound Output Mode: Stereo
Compliant Standards: AC '97
Speaker(s): 2 x right / left channel
Keyboard
Connectivity: Wireless
Mouse
Connectivity: Wireless
Operating system / software
OS Provided Microsoft Windows XP Home Edition
Software:
Microsoft Works 7.0, RealOne Player, Adobe Photoshop Elements 2.0, Adobe Premiere 6.0 LE, Norton Internet Security 2003, Sony SonicStage 1.6, Apple QuickTime 6.1, VAIO Media 2.5, Giga Pocket 5.5, Adobe Reader 6.0, Sony PictureGear Studio 2.0, Sony DVgate Plus 1.1, Sony Click to DVD 1.3

Manufacturer's product description
Is it a flat-panel TV or is it a desktop PC? Simple - it's both. Introducing the new VAIO V Series Desktop. The V1 features all your computing needs in a compact design. The wireless keyboard and mouse allows freedom from the clutter of wires so you can enjoy your computer in the same way you do your TV. With a touch of the button on the supplied remote control, you can enjoy live and recorded TV with the Giga Pocket Personal Video Recorder and never miss a sports event or your favorite drama. You can also enjoy DVD movies with the built-in DVD-RW drive as well as burn CDs to create music compilations and digital photo archives.

NASA'র মহাকাশযাত্রীকে মেসেজ পাঠিয়ে দিন

এবার NASA'র মহাকাশযাত্রীর সাথে ট্যুইট বিনিময় করুন। আমরা এর আগে মঙ্গলগ্রহে নিজের প্রিয় নামটি পাঠিয়ে দিয়েছিলাম। আজ আমরা মহাকাশে থাকা আমেরিকার মহাকাশযাত্রীদেরকে ট্যুইটার ব্যবহার করে ক্ষুদে মেসেজ পাঠাবো।

আপনার যদি মাইক্রোব্লগিং প্লাটফরম টুইটারে একটি একাউন্ট থাকে, তাহলে আপনি এখনই মেসেজটি পাঠাতে পারেন। হ্যাঁ, এই পৃথিবীর বুকে বসে থেকেই আপনি মহাকাশে থাকা মহাকাশযাত্রীদেরকে মেসেজ পাঠাতে পারবেন। ভাগ্য ভালো হলে তার উত্তরও আপনি পেয়ে যাবেন। পৃথিবীবাসী সকলের জন্য এই বিরল সুযোগটি এনে দিয়েছে স্বয়ং NASA কর্তৃপক্ষ।

আপনাদের মেসেজ গ্রহণ করার জন্য আরেক Astronaut Mike Massimino বসে আছেন Houston Mission Control Center এ। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে যে ৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মহাকাশের উদ্দেশ্যের রওনা হওয়া মহাকাশযান Endeavour আগামী ১১ ফেব্রুয়ারি তারিখে মহাকাশে থাকা Space Station এ ২০ মিনিটের জন্য ডকিং করবে। সেখানে আছেন মহাকাশযাত্রী Soichi, তার ট্যুইটার একাউন্ট ঠিকানা http://twitter.com/Astro_Soichi, তিনি ইতিমধ্যে মহাকাশ থেকে তোলা পৃথিবীর বিভিন্ন অংশের ছবি তার ট্যুইটার একাউন্টে প্রকাশ করা শুরু করেছেন।

পৃথিবীর কন্ট্রোল সেন্টারে বসে থাকা মাইক মাসিমিনোর কাছে জমা হওয়া প্রশ্নগুলো ফেব্রুয়ারির ১১ তারিখে যখন মহাকাশযানটি ২০ মিনিটের জন্য স্পেশ স্টেশনে ডকিং করবে, তখন পাঠানো হবে। ১১ ফেব্রুয়ারি তারিখের মধ্যে যতগুলি মেসেজ জমা হবে, তার মধ্যে যে ক'টি পাঠানো সম্ভব তা এই ২০ মিনিটের মধ্যেই পাঠানো হবে। আর মহাকাশযানে থাকা যাত্রীরা এগুলোর মধ্যে যতগুলোর সম্ভব উত্তর পাঠাবে। ফেব্রুয়ারির ১১ তারিখে 2:24 A.M. CST সময়ে NASA Television এই প্রশ্নোত্তর পর্বটি সরাসরি সম্প্রচার করবে।
Now send message to astronaut using twitter. They are waiting for you.
আপনার যদি টুইটারে একাউন্ট থাকে, তাহলে খুব সহজে Astronaut Mike Massimino'র কাছে প্রশ্ন পাঠাতে পারবেন। তার টুইটার ঠিকানা http://twitter.com/Astro_Mike। আপনার টুইটার একাউন্টে লগইন হয়ে মেসেজবক্সে @Astro_Mike কিম্বা আপনাদের ট্যুইটের মধ্যে #askastro লিখুন। পৌঁছে যাবে মাসিমিনো'র কাছে। আজকেই ট্যুইট করুন। হাতে কিন্তু আর সময় নেই।
You can watch live Nasa tv channel on your blog using the code below.
এবার ফেব্রুয়ারির ১১ তারিখে 2:24 A.M. CST সময়ে NASA Television এ প্রচারিত প্রশ্নোত্তর পর্বটির জন্য অপেক্ষা করুন। বলা যায় না, আপনার প্রশ্নটির উত্তর মহাকাশ থেকে ফিরে আসতেও পারে।

ইন্টারনেটে NASA Television দেখার পদ্ধতিঃ
http://playlist.yahoo.com/makeplaylist.dll?id=1369080&segment=149773

উপরের লিংকটি ব্যবহার করে ইন্টারনেটে সংযুক্ত থেকে সরাসরি দেখতে পারবেন।
• উবুন্টুতে Totem Movie Player এ দেখতে পারবেন। Open Location এ উপরের লিংকটি পেস্ট করুন।
• উইন্ডোজ অপারেটিং সিস্টেমে'র ডিফল্ট Media Player এ উপরের লিংকটি Open করুন।
আমি এই ব্লগপোস্টে NASA Television এর কোড লাগিয়ে দিলাম। এখান থেকেও দেখতে পারবেন। বর্তমানে এখানে স্বাভাবিক দৈনন্দিন অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে।

আপনিও ইচ্ছে করলে আপনার Blogger.com ব্লগের কোন পোস্টে এই টিভি'র কোড স্থাপন করতে পারেন। একটি নতুন পোস্ট নিন। পোস্ট এডিটরের ডানপাশের কোনে থাকা Edit Html ট্যাবে ক্লিক করুন। নিচের কোডটি পেস্ট করে পোস্টটি প্রকাশ করুন।

<object id="MediaPlayer" classid="CLSID:22D6F312-B0F6-11D0-94AB-0080C74C7E95" type="application/x-oleobject" height="340" width="480"><embed showstatusbar="1" autostart="1" type="application/x-mplayer2" showtracker="1" src="http://sites.google.com/site/r1hostclub/a/nasa.asx" showdisplay="1" showcontrols="0" name="MediaPlayer1" height="340" width="480"></embed>
</object>

ব্লগপোস্টটি ব্রাউজারে দেখুন। টিভির সরাসরি সম্প্রচার আপনি বাড়িতে বসেই দেখতে পারবেন।

Blogger.com এর জন্য বর্ণময় টেমপ্লেট 'বর্ণিল ০২'

colorful template barnil 2 for blogger.com blogব্লগার.কম (Blogger.com) এর জন্য বর্ণময় টেমপ্লেট 'বর্ণিল ০২' নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। আপনারা যারা 'বাংলা হ্যাকস' ব্লগের নিয়মিত পাঠক তারা 'বর্ণিল ০১' টেমপ্লেটটি সম্পর্কে জানেন। এই নতুন 'বর্ণিল ০২' টেমপ্লেটে আগের টেমপ্লেটটির যে প্রধান বৈশিষ্ট্য সেগুলো সব আছে। এছাড়া অতিরিক্ত আরও কিছু সুবিধা নিয়ে এই বর্ণিল ০২ টেমপ্লেটটির আবির্ভাব। আশা করি ব্লগার.কম প্লাটফর্মে যাঁরা ব্লগ খুলেছেন, তাঁদের কাছে এই টেমপ্লেটটিও হবে।

বরাবরের মতো এই টেমপ্লেটের সৌন্দর্যবর্ধন করতে গিয়ে আমি কোন ইমেজ ফাইল ব্যবহার করিনি। ফলে বাংলাদেশের ধীরগতির ইন্টারনেট সংযোগ দিয়েও এই টেমপ্লেটটি দ্রুত লোড হবে। ফলে আপনার ব্লগের ভিজিটররা বিরক্ত হবেন না। বাংলা ব্লগ যেন স্পষ্টভাবে দেখা যায়, সেজন্য 'আদর্শলিপি' ফন্টটিকে ডিফল্ট ফন্ট হিসেবে রাখা হয়েছে। এই সুন্দর ফন্টটি আপনার কাছে না থাকলে এখান থেকে কয়েকটি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন।

অতিরিক্ত যে বিশেষ বৈশিষ্ট্য এতে রয়েছে সেগুলো হলঃ
• হেডারের পাশে ৪৬৮×৬০ পিক্সেলের একটি গেজেট বক্স রয়েছে। আমি এখানে গুগলের এডসেন্স লাগিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে করলে একই সাইজের অন্য কোন গেজেট এখানে লাগাতে পারবেন।
• উপরে যাওয়ার যে বোতাম ব্লগশরীরের ডানে নীচে লাগানো আছে, তা এবার তৈরি করা হয়েছে গুগলের jquery কোড দিয়ে। ফলে ক্লিক করলে ধীরে ধীরে উপরে চলে আসবেন।
• একেবারে নিচে চারটি কলামের বদলে এবার দিয়েছি তিনটি কলাম। এর বামপাশের ও মাঝের কলামটি অপেক্ষাকৃত বড় আকারের।
• কমেন্ট বক্সে ব্লগলেখকের মন্তব্যটি নির্দিষ্ট রঙে রাঙানো থাকবে। এই রঙ এবং মন্তব্যটির বর্ডারের রঙ ব্লগারের ডিফল্ট রঙ পরিবর্তন করার জায়গা থেকে পাল্টাতে পারবেন।
এই বিশেষ বৈশিষ্ট্যগুলো ছাড়া পূর্বের যে বৈশিষ্ট্যগুলো এই নতুন 'বর্ণিল ০২' টেমপ্লেটের অক্ষুন্ন রয়েছে, সেগুলো হলঃ
Now I am publishing a new attractive colorful template for blogger.com blog.
প্রধান বৈশিষ্ট্য:
• বাংলা ভাষা সাপোর্ট।
• ৩ (তিন) কলাম।
• ব্লগের নিচের কলাম রয়েছে।
• 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি বিল্টইন রয়েছে
• SEO পোস্ট টাইটেল এনাবল করা আছে
• 'উপরে আসুন' বোতামটি বিল্টইন
• শরীরে বিভিন্ন জায়গার রঙ ড্যাশবোর্ডের রঙ পাল্টানোর জায়গা থেকে পাল্টাতে পারবেন।
• হেডারে ঠিক নিচে একটি মেনুবার/ ন্যাভিগেশন বার আছে।
• ব্লগসার্চ বিল্টইন
টেমপ্লেটের যেসব অংশের রঙ ব্লগার.কম এর ডিফল্ট রঙ পরিবর্তন করার ট্যাব থেকে পাল্টাতে পারবেন সেগুলো হলো: This template is free to download and share.
Page background color
Outer background color
Text color
Link color
Visited link color
Link hover color
Header background color
Blog title color
Blog description color
Post title color
Post title background color
Post title hover color
Post background color
Border color
Post image border color
Post Quote left border color
Navbar background color
Navbar text color
Navbar link color
Navbar link hover color
Navbar right border color
Sidebar title background color
Sidebar title border color
Sidebar title text color
sidebar text color
Header 2 color
Profile text color
Bottom text color
Bottom top border color
Bottom title text color
Bottom title border color
Left bottom background color
Center bottom 1 background color
Center bottom 2 background color
Right bottom background color
Blog author comment background color
Blog author comment background border color
Footer background color
Footer top border color
টেমপ্লেটটির আকারগত বৈশিষ্ট্যগুলো হলঃ
হেডার ইমেজ সাইজঃ ৫০০ পিক্সেল
ডানপাশের গেজেট বক্স সাইজঃ ৪৭০ পিক্সেল
ব্লগ লেখার জায়গাঃ ৫০০ পিক্সেল
বামপাশের সাইডবারঃ ১৬০ পিক্সেল
ডানপাশের সাইডবারঃ ৩২০ পিক্সেল
নিচের বামপাশের কলাম আকারঃ ৩৪০ পিক্সেল
নিচের মাঝের কলাম আকারঃ ৩৪০ পিক্সেল
নিচের ডানপাশের কলাম আকারঃ ২৫৫ পিক্সেল
আশা করি কোন সমস্যায় পড়লে নিঃসঙ্কোচে জানাতে দ্বিধা করবেন না।

একটি সহজ মেনুবার তৈরি করার পদ্ধতি

ব্লগার.কম এ খোলা ব্লগে ডিফল্টভাবে এতদিন কোন মেনুবার ছিল না। স্ট্যাটিক পেজ তৈরি করার নতুন ফিচার কার্যকরী করার সাথে সাথে এবার মেনুবারের অভাব ঘুচেছে। কিন্তু সমস্যা কি আর এত সহজে দূর হয়? এখনও কিছু কিছু সমস্যার কারণে মেনুবারে থাকা পেজগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো? মোটেও না। আমরা নিজেরাই একটি মেনুবার তৈরি করে নিই না কেন। আর এই মেনুবারে প্রয়োজনীয় পেজ বা পোস্টের লিংক জায়গামতো বসিয়ে দিলেই তো কাজ হয়ে গেল, তাই না? হ্যাঁ, বন্ধুরা, আমাদের আজকের এই পোস্টটি ঠিক এই বিষয়টিকে নিয়ে। আজ আমরা জানবো খুব সহজে একটি মেনুবার কিভাবে তৈরি করা যায়?
• ব্লগার.কম (Blogger.com) এ লগইন করুন।
• Layout এর Page Elements ট্যাবে গিয়ে Add a Gadget এ ক্লিক করে একটি নতুন HTML/ Javascript গেজেট নিন।
• এই গেজেটে নিচের কোডটি সম্পূর্ণ কপি করে পেস্ট করুন।

Link 1 |
Link 2 |
Link 3 |
Link 3 |
Link 3 |
Link 3 |
Link 3 |

• URL 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে আপনি যে পোস্টের লিংক রেখে দিতে চান, তা লিখুন।
• Link 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে উপযুক্ত নাম যেমন About, Contact ইত্যাদি লিখুন।
• background-color এর কোড পরিবর্তন করে নিজের পছন্দমতো রঙ এর কোড বসিয়ে দিন। পছন্দের রঙের কোড জানার জন্য Color Chart দেখুন। কিংবা কালার কোডার দিয়ে নিজের মনমতো একটি রঙ বানিয়ে নিন।
• লিংকগুলোকে ডানে বামে নেয়ার জন্য float:left এর জায়গায় right লিখে দিন।
• গেজেটটি সেভ করুন।
• এই গেজেটটিকে Header এর ঠিক নিচে রেখে দিন।
• এবার ব্লগটিকে একবার রিফ্রেশ করে দেখুন তো নতুন তৈরি করা মেনুবারটি কেমন দেখাচ্ছে।

ব্লগপোস্টে Show/ Hide বোতাম লাগিয়ে টেক্সট ঢেকে রাখুন

যদি এমন হতো যে কোন লেখার কোন লাইন বা একটা প্যারাগ্রাফ বা কিছু অংশকে একটু লুকিয়ে বা ঢেকে রাখলাম আর একটি বোতাম থাকল, যেটাতে ক্লিক করে পাঠক লেখাটি পড়ে নিতে পারবে। বোঝাতে পারলাম না? আচ্ছা নিচের Show/ Hide বোতামটিতে একবার ক্লিক করে দেখুন। নিজেই বুঝতে পারবেন।

আপনার মূল লেখার ভূমিকা বা সারাংশ এখানে থাকবে।

আচ্ছা, এবার তাহলে বলেই ফেলি এই মজার এবং কাজের কাজীকে কিভাবে কাজে লাগানো যায়, তাইনা? ও হো, বলতে ভুলে গেছি। এই টুলটিকে আপনি ব্লগের Read More... হিসেবেও ব্যবহার করতে পারেন। কথা থাক, এবার কাজের কথায় আসি।

ব্লগারের পোস্ট এডিটরে গিয়ে ডানপাশে থাকা Edit Html ট্যাবে ক্লিক করুন। এবার নিচের কোডটি কপি করে পোস্ট এডিটরের প্রয়োজনীয় জায়গায় পেস্ট করুন। পোস্টটি PUBLISH করুন। ব্রাউজারে ব্লগ ভিজিট করুন। কোডটিকে নিজেই সক্রিয় দেখতে পারবেন।
Today we will know how to add a show/hide button on blogpost. I think it is a very dramatic tips.
মূল লেখার ভূমিকা বা সারাংশ অংশ এখানে লিখুন।

লেখার বাকী অংশ বা সম্পূর্ণ লেখার মূল অংশ এখানে লিখুন।

Show/ Hide

আপনি ইচ্চে করলে লাল রঙের Show/ Hide লেখাটি পরিবর্তন করে যে কোন শব্দ লিখে দিতে পারবেন।
বেশ মজার জিনিস, তাইনা? আর শুধু কি মজার? কোন কাজে কি লাগবে না? আপনি কি বলেন?
Blog Widget by LinkWithin

পাঠকের মন্তব্য

লিনাক্স প্রেম

উৎসাহিত করুন

বাংলা হ্যাকস ব্লগকে সমর্থন করুন। নিচের কোডটি কপি করে আপনার ব্লগের html বক্সে পেস্ট করুন। এখানে আরও রয়েছে

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Download FireFox

Spreadfirefox Affiliate Button
যেকোন ওয়েবসাইট কিংবা ব্লগ দ্রুত লোড হয় একমাত্র ফায়ারফক্স ব্রাউজার দিয়ে। বাংলা দেখা যায় স্পষ্টতর। এখনই ডাউনলোড করুন। এখানে ক্লিক করুন
কিছু তথ্য

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks