এখন থেকে বাংলাটেক ও বাংলা ব্লগ টিপস ব্লগটির পরিবর্তে আমি এই নতুন 'বাংলা হ্যাকস' ব্লগটিতে নিয়মিত লিখব। আমি কোন টেকনোলজির ছাত্র নই। শুধুমাত্র পড়াশোনা করেই টেকনোলজি (Technology), সফটওয়ার (Software) এবং ওয়েবওয়ার (Webware) সম্পর্কে যতটুকু জানাশোনা আমার। এই সামান্য জানাটুকু সবার সাথে শেয়ার (Share) করার জন্য উপরেরর ব্লগ দুটি খুলেছিলাম। কিন্তু দেখা গেছে যে সময়াভাবে আমি এই দুটো ব্লগ ঠিকমতো পরিচালনা (Maintain) করতে পারছিলাম না। ফলে একটিতে একটি লেখা প্রকাশ করলে আর একটি হয়তো দীর্ঘদিন নতুন লেখার দেখা পেতো না। ফলে পাঠকরা বিভ্রান্ত হয়ে যেতো। এছাড়াও আমি বিষয় অনুযায়ী আলাদা ভাবে ব্লগ দুটি খুলেছিলাম। কিন্তু এর ফলে আমার পাঠকরা শুধুমাত্র একটি বিষয়ে তথ্য (Information) পেতো। অর্থাৎ আমার পাঠকদেরকেও আমি দুইভাগে বিভক্ত করে ফেলছিলাম। এটা আমার কাছে অদ্ভুত মনে হতো।
আসলে আমি তো সবাইকে আমার স্বল্পজ্ঞানের অর্জনের সাথে পরিচিত করাতে চাচ্ছিলাম। কিন্তু বাস্তবে তা হচ্ছিল না। আগের ব্যবস্থায় যিনি ব্লগারের টেমপ্লেট (Blogger template) নিয়ে কিছু তথ্য জানলেন, তিনি হয়তো পাপি লিনাক্স (Puppy Linux) সম্পর্কে কিছুই জানলেন না। আবার যিনি নতুন বাংলা উবুন্টু গাইডের (Bangla Ubuntu Guide) খবর জানলেন তাঁর হয়তো ব্লগারেরর নতুন ফিচার (Bloggers New Feature) এর খবরটি (News) অজানা থেকে গেলো। এভাবে পাঠককে তথ্য পাবার অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই। তাই আমার দুর্বলতা স্বীকার করেই আমার আগের ব্লগ দুটিতে লেখালেখি বন্ধ করলাম।
এছাড়াও আগে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম (Windows Operating System) ব্যবহার করতাম। কিন্তু এখন আমি লিনাক্সে চলে এসেছি। হার্ডডিস্কের (Harddisk) একটি পার্টিশনে (partition) উইন্ডোজ রয়েছে। তবে তা গত দুই মাস ধরে ব্যবহার করা হচ্ছে না। আমি ব্যবহার করছি 'উবুন্টু লিনাক্স' এর নতুন ভার্সন ৯.০৪। মুক্ত সফটওয়ারের (Open / Free Software) ধারণাটি আমার সমর্থনযোগ্য বলে মনে হয়েছে। পাইরেটেড (Pirated) বা ক্র্যাকড (Cracked) সফটওয়ার ব্যবহার করাটা আমি আগেও পছন্দ করতাম না। এখন লিনাক্স ব্যবহার করা শুরু করে, পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করার গ্লানি কিছুটা হলেও মুছতে পেরেছি। তবে এখনও উইন্ডোজের প্রয়োজনীয়তা একেবারে অনুভব করছি না, তা নয়। কিছু কিছু ব্যাপারে উইন্ডোজের কাছে হাত পাততেই হচ্ছে।
আগের ব্লগগুলো লিখতাম উইন্ডোজ (Windows) থেকে। কিন্তু এখন থেকে ব্লগগুলো পরিচালনা করবো লিনাক্স (Linux) থেকে। এই আনন্দ ও গর্বটিও নতুন ব্লগ তথা নতুন ঠিকানার (New Address) পিছনে প্রভাবকের কাজ করেছে। এখন থেকে আমার লেখালেখিতে কোনরকম পাইরেটেড সফটওয়ার ব্যবহার করা হবেনা বলে আমি অঙ্গীকার করছি। প্রসঙ্গক্রমে জানাচ্ছি যে Puppy Linux বিষয়ক সব লেখা পাপি লিনাক্স দিয়েই লেখা হবে।
এখন থেকে ব্লগিং (Blogging) বিষয়ে নানারকম টিপস (Tips), টিউটোরিয়াল (Tutorial), উবুন্টু (Ubuntu) ও পাপি লিনাক্স (Puppy Linux). উইন্ডোজ (Windows) ও লিনাক্সের (Linux) নানারকম সফটওয়ার (Software), ওয়েব দুনিয়া (Web / Interntet) ও টেকনোলজির (Tecnology) নানা খবরাখবর (News and Information) সব এই এক ব্লগেই (http://banglahacks.blogspot.com) প্রকাশ (Publish) করবো। এখন থেকে আমার এইসব আগ্রহের বিষয়ে একজায়গাতেই লেখালেখি করবো। আশা করি আপনারা আমার উত্তরণকে প্রশংসা এবং ব্যর্থতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের এই আনন্দের দিনে প্রসঙ্গক্রমে কথা দিচ্ছি যে 'বাংলাটেক' ব্লগের মডিফাই (Modify) করা টেমপ্লেটটি ও আমার তৈরি (Creat) করা 'বাংলা ব্লগ টিপস' ব্লগের টেমপ্লটটি (Template) আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে উপহার (Present) দেব।
প্রকৃতি (Nature) ও পাখি (Bird) বিষয়েও আমার আগ্রহ রয়েছে যথেষ্ঠ। এই বিষয় দুটি নিয়েও আমার দুটি ব্লগ রয়েছে। নাম 'বাংলাদেশের পাখি' এবং 'BD Nature', কিন্তু সে দুটিতে আমার নিজস্ব নতুন কোন লেখার অবকাশ নেই। আমি পরিবেশবিদ নই, কিংবা পাখিবিশারদ নই। ব্লগ দুটি প্রধানত: পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবরাখবর (যা আমার চোখে পড়ে) নিয়েই গঠিত। ব্লগ দুটি থেকে আপনার যদি সামান্যতম উপকার পান, তাহলে আমার প্রচারণা সার্থক বলে বিবেচিত হবে।
বাংলাটেক ব্লগ ও বাংলা টিপস ব্লগের সমস্ত পোস্টকে (Post) এই নতুন ব্লগে ব্লগারের ডিফল্ট সিস্টেম (Default System) ব্যবহার করে নিয়ে এসেছি। ফলে কোন কোন পোস্টে নামগুলো রয়ে গেল। সেরকম ক্ষেত্রে সেই নামগুলোকে উপেক্ষা (Overtake) করার জন্য অনুরোধ করছি। বাংলাটেক ও বাংলা ব্লগ টিপস ব্লগদুটিকে এই ব্লগের ঠিকানায় রিডাইরেক্ট (Redirect) করা হয়েছে। এই কারণে কোনরকম প্রশ্নের উদ্রেক হওয়ার আগেই তা এখানে স্বীকার করে নিচ্ছি।
বাংলা ব্লগ টিপস ব্লগের মুখবন্ধটি এই 'বাংলা হ্যাকস' ব্লগে রয়ে গেছে। আগ্রহীরা পড়ে দেখতে পারেন। তবে সেইসব লেখার মূল চেতনা ও প্রসঙ্গগুলো 'বাংলা হ্যাকস' এর জন্য প্রযোজ্য হবে। আশা করি আমার জন্য এই বিবেচনাটুকু আপনারা করবেন।
ধন্যবাদ
Subscribe to:
Post Comments (Atom)


Hello, I am Aero River. Like to do web tweaking. :)


13 comments:
আমার ইয়োগা ব্লগ ভিজিট ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আপনার কৃত মন্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে, আপনি হয়তো খেয়াল করেন নি যে আপনার বক্তব্যের সুর ওখানেই বর্ণিত আছে, ওই পোস্টে কিন্তু রোগ নিরাময় প্যারায় বলা আছে-
দ্রুত বংশ বৃদ্ধিক্ষম বহিঃস্থ জীবাণু দ্বারা আক্রান্তের কারণে এই আমাশয় রোগ সৃষ্টি হয বলে রোগগ্রস্ত হলে প্রথমে ঔষধের সহায়তায় যত শীঘ্র সম্ভব দেহকে জীবাণুমুক্ত করা আবশ্যক। সেই সাথে নিয়মিত যৌগিক-ব্যায়াম ও যথাযথ রোগারোগ্যের নিয়ম-কানুন পালন করলে আর আক্রমণ করতে পারে না। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র ঔষধে এ জাতীয় রোগ চিরতরে দূর হয় না। সুযোগ পেলেই এরা দেহে বাসা বেঁধে ফেলে। নিয়মিত ইয়োগা বা যোগ-ব্যায়াম অভ্যাসে রাখলে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে সে সুযোগ আর থাকে না।
আর আপনার ওয়েবসাইট সম্পর্কে মন্তব্য করার যোগ্যতা টেকি-কানা আমার আসলেই নেই। এক্ষেত্রে আপনাকে এবং আপনার মতো টেকি-বিশারদ ব্যক্তিদেরকে আমার ঈর্ষা করতেই হবে। ইশ্, আমি যদি আপনাদের মতো এরকম দক্ষ হতে পারতাম !
আবারো ধন্যবাদ এবং শুভকামনা রইলো।
মন্তব্য করার এবং যোগ ব্যায়াম করা বিষয়ে সঠিক ধারণা প্রকাশ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ
আপনার ব্লগ ভিজিট করলাম। প্রয়োজনীয় কিছু টিপস খুঁজে পেলাম। নিয়মিত ভ্রমণ করবো বলে কথা দিচ্ছি।
বাংলা হ্যাকস ব্লগ ভিজিট করার জন্য ধন্যবাদ। আশা রাখি আপনাকে নিয়মিত দেখতে পাবো।
ভালো থাকুন।
Good job. Continue...... I wish your success
প্রিয় aR
আজ আমার কোন কাজ নেই, ছুটি। সকালে ঘুম থেকে উঠে নীল নক্ষত্রের টেম্লেট পরিবর্তন করছিলাম। এর মধ্যেই দুপুর ১২টা বেজে গেল, একটু চা খাবার জন্য কিচেনে যাবার আগে ভাবলাম মেইলটা দেখে যাই। আপনি যে দুটি লিঙ্ক দিয়েছেন তার প্রতিটি চেক করেছি। প্রথম লিঙ্কের উল্লাস পর্যন্ত ডাউনলোড হয়েছে নির্বিঘ্নে। কিন্তু, তার পর থেকে অর্থাৎ বাংলা ব্লগস্পট টেম্লেট থেকে দাঙ্গাবাজ গুগল এসে পরলো, বলছে insufficient privilege। এর পরের গুলি আর লোড হয়নি।
আমার সময় নিয়ে আপনি ভাববেন না, আমার সীমাহীন সময়। এমন কি, আমার কাজের সময়ও আমি নিজের কাজই করি আর ভাবি আমাকে এই কাজের জন্য কেন এতোগুলি ... বেতন দেয়?
আপনার যখন যা প্রয়োজন হবে নির্দ্বিধায়, নিঃসঙ্কোচে এবং নির্ভয়ে আমাকে জানাবেন, কোন ইতস্তত করবেন না। আমার ক্ষুদ্র জ্ঞ্যান সীমার মধ্যে যত টুকু সম্ভব তা আপনার জন্য অবারিত।
সম্ভব হলে নীল নক্ষত্র একটু দেখবেন, অনেক লোড কমিয়ে দিয়েছি। আর একটা ব্যাপার আম লক্ষ করছি যে এই তিনটা ব্লগের টেম্পলেট পরিবর্তন করাতে ব্লগ গুলি বেশ সহজেই লোড হচ্ছে।
আমি যা যা করতে পারছি সবই আপনাকে অনুকরন এবং আপনার পরামর্শের সুফল।
ফটোগ্রাফি নিয়ে Silent music নামে একটা ব্লগ খোলার কথা ভাবছি। এজন্য কোন টেমপ্লেট টা ব্যবহার করবো একটু বলে দিবেন? এখন আমার কাছে আপনার সব প্রায় সব গুলি টেমপ্লেটই রয়েছে।
এই দেখেন, কত লিখে ফেললাম। আমার এই এক সমস্যা, লিখা শুরু করলে কলম, সরি, কলম নয় আঙ্গুল আর থামতে চায় না।
আচ্ছা, আপনি এই ব্লগের একটা ইংলিশ ভার্ষন করুন না, বাংলা থেকে ইংলিশে যেতে পারে এমন একটা লিঙ্ক জ়ূড়ে দিবেন। না ইংরেজদের জন্য না, ভিন্ন ভাষীদের জন্য। তাতে আপনার এই প্রচেষ্টা শুধু বাংলা ভাষীদের মধ্যে সিমীত না থেকে সারা বিশ্বে ছড়িয়ে যাবে।
আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভাল থাকুন আর পৃথীবির সবার মন জয় করুন এই কামনা।
মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ।
আমার BH Teplates ব্লগটি দেখেছেন কি? এটার টেমপ্লটটি কেমন লাগে। ফটোগ্রাফী ব্লগের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার মনে হয় গাঢ় রঙ আকর্ষণীয় হবে। তবে আপনার পছন্দ ভিন্ন হতেও পারে। এছাড়াও যেহেতু ছবিব্লগ সেহেতু মাঝের পোস্ট লেখার জায়গাটার আকার কম হলেও চলবে।
Still now I'm working with this but, by this time please have a short walk over the site and place your comments, all the things are going by following you. Here I'm feeling a problem and that is I can not putting the Read more code and this problem exist in the easy recipe aswell. Is it the right tamplet which you adviced yesterday? I did not changed even any colour.
(Sorry for writting in english as my avro is in problem today)
Coming back shortly.
Take care
আপনি ঠিক কি সমস্যার মুখোমুখি হচ্ছেন তা জানান।
wishing your success.
ভেবেছিলাম যে লিখব 'নিয়মিত লিখতে থাকুন'। কিন্তু পড়ে দেখলাম যে আসলে আপনি নিয়মিতই লিখছেন। আশা করি আপনার লেখালেখির ধারাবাহিকতা বজায় থাকবে।
ধন্যবাদ এরকম একটি কাজের ব্লগ খোলার জন্য।
আপনার ব্লগটা বুকমার্ক করে রেখেছি। অনেক টিপস পাওয়া যায়।
সাইটটির জন্য অনেক ধন্যবাদ। প্রয়োজনীয় অনেক তথ্য পেলাম এখানে। পাইরেটের উইন্ডোজের পরিবর্তে বৈধ লিনাক্স ব্যবহার নিয়ে আপনার কথাটি খুব ভাল লাগলো। দু'একটা কাজ ছাড়া আর প্রায় সবকিছুই তো এখন লিনাক্সেই করা যায়। আশা করি এ বিষয়ে আরও সচেতনতা তৈরী হবে সবার মধ্যে। এটা দরকারীও।
Post a Comment
আপনার ভালোলাগা, প্রত্যাশা বা সমস্যা জানান। ব্লগ সম্পর্কিত সমস্যায় বাংলা হ্যাকস আপনার পাশে থাকতে আগ্রহী। মন্তব্য আকারে বলুন অথবা এখানে ক্লিক করে মেইল করুন। এই পোস্টটি কি আপনার কাছে ভালো লেগেছে? তাহলে "বাংলা হ্যাকস" ব্লগের বন্ধু হন এবং নিয়মিত পোস্ট পাবার জন্য ইমেইলে সাবস্ক্রাইব করুন।